অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে আটকা পড়া দুই চিতল ধরলো জেলে

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে আট কেজি ওজনের দুটি চিতল মাছ ধরেছেন এক জেলে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে মাছ দুটি ধরেন আবু তালেব নামের ওই জেলে। স্থানীয়রা জানান, আবু তালেব নিয়মিত ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরে। রোববারও তিনি মাছ ধরতে নদে নামেন। আজ দুটি বড় চিতল মাছ ধরতে সক্ষম হন। এর মধ্যে একটি মাছের ওজন ৭ কেজি এবং অপরটির ওজন ৮ কেজি। পরে মাছ দুটি স্থানীয়দের কাছে প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি করেন। জেলে আবু তালেব বলেন, নদের গভীর পানিতে জাল ফেলি। পরে অক্সিজেনের মাধ্যমে নদে ডুবে জালের ভিতর থেকে মাছ ধরি। দুটি বড় চিতল মাছ ধরেছি। পরে এলাকায় বিক্রি করে দিয়েছি। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, জনসচেতনতা বৃদ্ধি, মৎস্য বিধিনিষেধ বাস্তবায়ন এবং মাছের অভয়াশ্রম গড়ে তোলায় মাছের বংশ বৃদ্ধি হচ্ছে। আশা করি, জনসাধারণ আরও সচেতন হলে মাছ আরও বাড়বে। রোকনুজ্জামান মানু/এএইচ/জেআইএম

অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে আটকা পড়া দুই চিতল ধরলো জেলে

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে আট কেজি ওজনের দুটি চিতল মাছ ধরেছেন এক জেলে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে মাছ দুটি ধরেন আবু তালেব নামের ওই জেলে।

স্থানীয়রা জানান, আবু তালেব নিয়মিত ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরে। রোববারও তিনি মাছ ধরতে নদে নামেন। আজ দুটি বড় চিতল মাছ ধরতে সক্ষম হন। এর মধ্যে একটি মাছের ওজন ৭ কেজি এবং অপরটির ওজন ৮ কেজি। পরে মাছ দুটি স্থানীয়দের কাছে প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি করেন।

জেলে আবু তালেব বলেন, নদের গভীর পানিতে জাল ফেলি। পরে অক্সিজেনের মাধ্যমে নদে ডুবে জালের ভিতর থেকে মাছ ধরি। দুটি বড় চিতল মাছ ধরেছি। পরে এলাকায় বিক্রি করে দিয়েছি।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, জনসচেতনতা বৃদ্ধি, মৎস্য বিধিনিষেধ বাস্তবায়ন এবং মাছের অভয়াশ্রম গড়ে তোলায় মাছের বংশ বৃদ্ধি হচ্ছে। আশা করি, জনসাধারণ আরও সচেতন হলে মাছ আরও বাড়বে।

রোকনুজ্জামান মানু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow