আইটেম গানে দর্শক মাতালেন জি এম আশরাফ ও দোলা

সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'রাক্ষস'-এর আইটেম গান ‘বিলেত রাজা’ মুক্তি পাওয়ার পর থেকেই ভার্চুয়াল জগতে ঝড় তুলেছে। গানটিতে কণ্ঠ দিয়ে প্লেব্যাক মাতালেন জি এম আশরাফ ও দোলা রহমান। আসন্ন ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার আইটেম গান ‘বিলেত রাজা’ সম্প্রতি মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব ও ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। জাঁকজমকপূর্ণ এই গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের পরিচিত দুই শিল্পী জি এম আশরাফ ও দোলা রহমান। ‘বিলেত রাজা’ গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের নামী কোরিওগ্রাফার আদিল শেখ। গানটির সংগীত পরিচালনাও করেছেন জি এম আশরাফ এবং কথা লিখেছেন রিয়াজ এ মাহমুদ। গানটির ভিডিওতে সিয়ামের ভিন্নধর্মী লুক এবং নাতালিয়ার নাচ দর্শকদের নজর কেড়েছে। প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গানটি লক্ষ লক্ষ ভিউ অতিক্রম করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, অনেক দিন পর বাংলা সিনেমায় এমন ‘এনার্জেটিক’ গান পাওয়া গেল। উল্লেখ্য, সিয়াম

আইটেম গানে দর্শক মাতালেন জি এম আশরাফ ও দোলা

সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'রাক্ষস'-এর আইটেম গান ‘বিলেত রাজা’ মুক্তি পাওয়ার পর থেকেই ভার্চুয়াল জগতে ঝড় তুলেছে। গানটিতে কণ্ঠ দিয়ে প্লেব্যাক মাতালেন জি এম আশরাফ ও দোলা রহমান।

আসন্ন ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার আইটেম গান ‘বিলেত রাজা’ সম্প্রতি মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব ও ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। জাঁকজমকপূর্ণ এই গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের পরিচিত দুই শিল্পী জি এম আশরাফ ও দোলা রহমান।

‘বিলেত রাজা’ গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের নামী কোরিওগ্রাফার আদিল শেখ। গানটির সংগীত পরিচালনাও করেছেন জি এম আশরাফ এবং কথা লিখেছেন রিয়াজ এ মাহমুদ।

গানটির ভিডিওতে সিয়ামের ভিন্নধর্মী লুক এবং নাতালিয়ার নাচ দর্শকদের নজর কেড়েছে। প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গানটি লক্ষ লক্ষ ভিউ অতিক্রম করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, অনেক দিন পর বাংলা সিনেমায় এমন ‘এনার্জেটিক’ গান পাওয়া গেল।

উল্লেখ্য, সিয়াম আহমেদ ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি, আবরার আতহার, সাদনিমা বিনতে নোমান সহ আরও অনেকে। ‘বিলেত রাজা’ গানটি প্রকাশের পর এখন দর্শকরা অধীর আগ্রহে সিনেমাটির মুক্তির জন্য অপেক্ষা করছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow