আইনজীবীর চেম্বারে অভিযান, মিললো বোমা-গুলি-মদের বোতল
জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকায় জেলা জজ আদালতের আইনজীবী কামরুল হাসান মনিরের চেম্বারে অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে পুলিশ এ অভিযান শুরু করে। অভিযান চলাকালে চেম্বার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি পাইপগান, পাইপগানের গুলি, পিস্তলের বেশ কয়েক রাউন্ড গুলি, কয়েকটি ককটেল, কয়েকটি পেট্রোলবোমা, রাবার বুলেট এবং বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। হৃদয় আহম্মেদ/এসআর
জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকায় জেলা জজ আদালতের আইনজীবী কামরুল হাসান মনিরের চেম্বারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে পুলিশ এ অভিযান শুরু করে। অভিযান চলাকালে চেম্বার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি পাইপগান, পাইপগানের গুলি, পিস্তলের বেশ কয়েক রাউন্ড গুলি, কয়েকটি ককটেল, কয়েকটি পেট্রোলবোমা, রাবার বুলেট এবং বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে।
হৃদয় আহম্মেদ/এসআর
What's Your Reaction?