নগরকান্দায় ৮২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৮২৫ পিস ইয়াবাসহ সোহেল শেখ (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নগরকান্দা থানা পুলিশ। এ সময় সোহেল শেখের কাছ থেকে ৮২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক সোহেল শেখ উপজেলার ছাগলদী গ্রামের উত্তরপাড়ার মৃত রসমত শেখের ছেলে। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানি আজাদ বিডি২৪লাইভকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৮২৫ পিস ইয়াবাসহ সোহেল শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ বিডি২৪লাইভকে বলেন, মাদকের বিরুদ্ধে নগরকান্দা থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

নগরকান্দায় ৮২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৮২৫ পিস ইয়াবাসহ সোহেল শেখ (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নগরকান্দা থানা পুলিশ। এ সময় সোহেল শেখের কাছ থেকে ৮২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক সোহেল শেখ উপজেলার ছাগলদী গ্রামের উত্তরপাড়ার মৃত রসমত শেখের ছেলে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানি আজাদ বিডি২৪লাইভকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৮২৫ পিস ইয়াবাসহ সোহেল শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ বিডি২৪লাইভকে বলেন, মাদকের বিরুদ্ধে নগরকান্দা থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow