আইনজীবী আলিফ হত্যা: জমিন পাননি চিন্ময় দাস
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট। রোববার (১০ মে) জামিনের রুল খারিজ করে বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধার, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা আরও ৪টি মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের রায় কাল দিবেন বলেও জানায় হাইকোর্ট। এর আগে গত ৭ মে ৫ মামলায় চিন্ময় কৃষ দাশকে কেনো জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলমান থাকায় এই মুহূর্তে চিন্ময় দাসকে জামিন দেওয়া যাবে না বলেও যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। তবে তার আইনজীবীরা বলেন, তাকে জামিন দিলে মামলায় কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট।
রোববার (১০ মে) জামিনের রুল খারিজ করে বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধার, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা আরও ৪টি মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের রায় কাল দিবেন বলেও জানায় হাইকোর্ট।
এর আগে গত ৭ মে ৫ মামলায় চিন্ময় কৃষ দাশকে কেনো জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলমান থাকায় এই মুহূর্তে চিন্ময় দাসকে জামিন দেওয়া যাবে না বলেও যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। তবে তার আইনজীবীরা বলেন, তাকে জামিন দিলে মামলায় কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।
What's Your Reaction?