মাদকের আস্তানা থেকে দুই ভাইসহ গ্রেপ্তার ৬
বগুড়ার ধুনটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বেচাকেনার আস্তানা থেকে আপন দুই ভাই সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার (২৬ এপ্রিল) রাতে পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৪৩), উজ্জল হোসেন (৩৫), বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মনজু মিয়া (৪৫), পাকুড়িহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ি গুচ্ছ গ্রামের কালাচাঁদ কুমারের ছেলে মঙ্গল কুমার (২৯), শেরপুর উপজেলার দহগ্রামের হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)। মামলা সূত্রে জানা যায়, পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আস্তানা বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তরা মাদকসেবন ও বেচাকেনা করে। এতে ওই বাড়ির আশপাশের বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। রোববার রাতে সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আই
বগুড়ার ধুনটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বেচাকেনার আস্তানা থেকে আপন দুই ভাই সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার (২৬ এপ্রিল) রাতে পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৪৩), উজ্জল হোসেন (৩৫), বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মনজু মিয়া (৪৫), পাকুড়িহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ি গুচ্ছ গ্রামের কালাচাঁদ কুমারের ছেলে মঙ্গল কুমার (২৯), শেরপুর উপজেলার দহগ্রামের হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)।
মামলা সূত্রে জানা যায়, পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আস্তানা বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তরা মাদকসেবন ও বেচাকেনা করে। এতে ওই বাড়ির আশপাশের বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। রোববার রাতে সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ধুনট থানার এসআই ওসমান গনি বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযান অব্যাহত রাখা হয়েছে।
What's Your Reaction?