আইনজীবী হওয়ার সুসংবাদ জানা হলো না রাকিবের
ক্যানসারে মারা যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাকিব হাসান আইনজীবী হিসেবে উত্তীর্ণ হয়েছেন। রোববার (১৫ মার্চ) বার কাউন্সিল ভাইভা পরীক্ষার ফল প্রকাশ করলে তাতে রাকিব হাসানের নাম উত্তীর্ণদের তালিকায় আসে। তবে নিজের এ অর্জনের সংবাদটি জানা হলো না তার। রাকিব দীর্ঘদিন ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করে গত ২২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালে মারা যান। তার সহপাঠীরা জানান, গত বছরের ২৫ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলে তাতে উত্তীর্ণ হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন রাকিব। তখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ধাপে তিনি ভাইভা পরীক্ষায় অংশ নেন। স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ভাইভা দেওয়ার কিছুদিন পরই ক্যানসারের কাছে হার মানেন তিনি।
ক্যানসারে মারা যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাকিব হাসান আইনজীবী হিসেবে উত্তীর্ণ হয়েছেন।
রোববার (১৫ মার্চ) বার কাউন্সিল ভাইভা পরীক্ষার ফল প্রকাশ করলে তাতে রাকিব হাসানের নাম উত্তীর্ণদের তালিকায় আসে। তবে নিজের এ অর্জনের সংবাদটি জানা হলো না তার।
রাকিব দীর্ঘদিন ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করে গত ২২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালে মারা যান।
তার সহপাঠীরা জানান, গত বছরের ২৫ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলে তাতে উত্তীর্ণ হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন রাকিব। তখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরে ধাপে তিনি ভাইভা পরীক্ষায় অংশ নেন। স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ভাইভা দেওয়ার কিছুদিন পরই ক্যানসারের কাছে হার মানেন তিনি।
What's Your Reaction?