আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজানো নাটক: জামায়াত
ঠাকুরগাঁও জামায়াতের আমির অর্ধকোটি টাকাসহ আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো। তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস ঘটানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এক দল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনি বুথ ভেঙে ফেলেছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা ঘটছে। আরও পড়ুন: ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন। তিনি আরও বলেন আইনশৃঙ্খলা বা
ঠাকুরগাঁও জামায়াতের আমির অর্ধকোটি টাকাসহ আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো।
তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস ঘটানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এক দল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনি বুথ ভেঙে ফেলেছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা ঘটছে।
আরও পড়ুন:
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।
তিনি আরও বলেন আইনশৃঙ্খলা বাহিনীর এ কাজ উদ্দেশ্য প্রণোদিত। একদল লোক ইচ্ছাকৃত ভাবে এ ধরনের নাটক সাজাচ্ছে। আমরা সব জায়গায় এ ইস্যু জানিয়েছি।
আরএএস/এসএনআর/এএসএম
What's Your Reaction?