সিরাজগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলোর একটি ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রম্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর, ইউপি সদস্য নুর নবী ও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলম মণ্ডল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এম এ মালেক/এসএএইচ/এএসএম

সিরাজগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলোর একটি ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রম্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর, ইউপি সদস্য নুর নবী ও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলম মণ্ডল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এম এ মালেক/এসএএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow