আইনি জটিলতায় রণবীর, চাইতে হবে নিঃশর্ত ক্ষমা

বলিউড মেগাস্টার রণবীর সিং এখন যেন এক দোদুল্যমান বাস্তবতার মুখোমুখি। একদিকে তার নতুন অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর ২ : দ্য রিভেঞ্জ’ মুক্তির মাত্র ৬ দিনে বিশ্বব্যাপী ৯১৯ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে ইতিহাস গড়ছে, অন্যদিকে এক পুরোনো বিতর্কের জেরে তাকে এখন আদালতের বারান্দায় সশরীরে হাজির হওয়ার উপক্রম। জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অন্য অভিনেতাকে অপমানের অভিযোগে বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। ঘটনাটির সূত্রপাত গত বছরের একটি অনুষ্ঠানে। অভিযোগ উঠেছে, সেই মঞ্চে জনপ্রিয় ছবি ‘কান্তারা’-র প্রধান অভিনেতা ঋষভ শেট্টির অভিনয়ের অনুকরণ করেছিলেন রণবীর।  কেবল অনুকরণই নয়, ছবিতে দেখানো পবিত্র ‘চামুণ্ডাদেবী’র চরিত্রটিও নকল করে দেখান তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, এতে কেবল ঋষভ শেট্টিকে অবমাননা করা হয়নি, বরং ধর্মীয় অনুভূতিতেও চরম আঘাত লেগেছে। এই ঘটনার প্রেক্ষিতে কর্ণাটকের একটি আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন অত্যন্ত কঠোর অবস্থান নেন। তিনি মন্তব্য করেন, ‘কোনও ব্যক্তিরই ধর্মীয় বিশ্বাস

আইনি জটিলতায় রণবীর, চাইতে হবে নিঃশর্ত ক্ষমা
বলিউড মেগাস্টার রণবীর সিং এখন যেন এক দোদুল্যমান বাস্তবতার মুখোমুখি। একদিকে তার নতুন অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর ২ : দ্য রিভেঞ্জ’ মুক্তির মাত্র ৬ দিনে বিশ্বব্যাপী ৯১৯ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে ইতিহাস গড়ছে, অন্যদিকে এক পুরোনো বিতর্কের জেরে তাকে এখন আদালতের বারান্দায় সশরীরে হাজির হওয়ার উপক্রম। জানা যায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অন্য অভিনেতাকে অপমানের অভিযোগে বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। ঘটনাটির সূত্রপাত গত বছরের একটি অনুষ্ঠানে। অভিযোগ উঠেছে, সেই মঞ্চে জনপ্রিয় ছবি ‘কান্তারা’-র প্রধান অভিনেতা ঋষভ শেট্টির অভিনয়ের অনুকরণ করেছিলেন রণবীর।  কেবল অনুকরণই নয়, ছবিতে দেখানো পবিত্র ‘চামুণ্ডাদেবী’র চরিত্রটিও নকল করে দেখান তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, এতে কেবল ঋষভ শেট্টিকে অবমাননা করা হয়নি, বরং ধর্মীয় অনুভূতিতেও চরম আঘাত লেগেছে। এই ঘটনার প্রেক্ষিতে কর্ণাটকের একটি আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন অত্যন্ত কঠোর অবস্থান নেন। তিনি মন্তব্য করেন, ‘কোনও ব্যক্তিরই ধর্মীয় বিশ্বাসকে হেয় করার অধিকার নেই সে যত বড় তারকাই হোক না কেন।’ বিচারপতি আরও মনে করিয়ে দেন যে, জনমানসে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রণবীরের সামাজিক দায়িত্ব অনেক বেশি এবং তার আচরণে আরও সংযত হওয়া উচিত ছিল। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে রণবীর সিংকে একটি হলফনামা জমা দিতে হবে এবং সেখানে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তবে বিষয়টি কেবল আদালতের চারদেয়ালে সীমাবদ্ধ রাখতে নারাজ মামলাকারী পক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow