আইপিএল রেখে হঠাৎ অস্ট্রেলিয়ায় ফিরলেন কামিন্স

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মাঝে কেবল অ্যাশেজে একটি টেস্ট খেলেছিলেন তিনি। চোট নিয়েও ভারতে এসেছিলেন। যোগ দিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদে। তবে, মাঝপথে দেশ ছেড়েছেন এই পেসার।  পিঠের স্ক্যান করাতে অস্ট্রেলিয়ায় যেতে হয়েছে কামিন্সকে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত বৃহস্পতিবার হায়দরাবাদ ম্যাচের পর ভারত ছাড়েন তিনি। তার পরীক্ষাটি আগে থেকে নির্ধারণ করা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে হবে তার স্ক্যান। পরীক্ষা থেকে সব ঠিক থাকলে আবারও ভারতে ফিরবেন কামিন্স।  জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া অনাপত্তিপত্র দিলে আগামী ১৭ এপ্রিল আইপিএলের স্কোয়াডে যোগ দেবেন কামিন্স। চোট সারলে টুর্নামেন্টের শেষ অংশ পুরোদমে খেলবেন তিনি। কামিন্সের অনুপস্থিতিতে বিদেশি পেসার হিসেবে ইশান মালিঙ্গা ও ডেভিড পেইনের ওপর ভরসা রাখছে হায়দরাবাদ।  

আইপিএল রেখে হঠাৎ অস্ট্রেলিয়ায় ফিরলেন কামিন্স

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মাঝে কেবল অ্যাশেজে একটি টেস্ট খেলেছিলেন তিনি। চোট নিয়েও ভারতে এসেছিলেন। যোগ দিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদে। তবে, মাঝপথে দেশ ছেড়েছেন এই পেসার। 

পিঠের স্ক্যান করাতে অস্ট্রেলিয়ায় যেতে হয়েছে কামিন্সকে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত বৃহস্পতিবার হায়দরাবাদ ম্যাচের পর ভারত ছাড়েন তিনি। তার পরীক্ষাটি আগে থেকে নির্ধারণ করা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে হবে তার স্ক্যান। পরীক্ষা থেকে সব ঠিক থাকলে আবারও ভারতে ফিরবেন কামিন্স। 

জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া অনাপত্তিপত্র দিলে আগামী ১৭ এপ্রিল আইপিএলের স্কোয়াডে যোগ দেবেন কামিন্স। চোট সারলে টুর্নামেন্টের শেষ অংশ পুরোদমে খেলবেন তিনি। কামিন্সের অনুপস্থিতিতে বিদেশি পেসার হিসেবে ইশান মালিঙ্গা ও ডেভিড পেইনের ওপর ভরসা রাখছে হায়দরাবাদ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow