আইপিএল শেষ হতেই নীল জার্সিতে রোহিত-কোহলি, কবে কোথায় সিরিজ খেলবে ভারত?

জাতীয় দলের জার্সিতে গত জানুয়ারিতে একসঙ্গে খেলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজের ঠিক পাঁচ মাস পর আবারও নীল জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আইপিএলের দিনকয়েক পরেই আবারও একসঙ্গে মাঠে ফিরতে যাচ্ছেন তারা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন তারা। তার আগে রয়েছে একটি টেস্টও। আগামী বছর অক্টোবর এবং নভেম্বর মাসে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সেটাই হতে পারে রোহিত-কোহলির লাস্ট ডান্স। অধরা বিশ্বকাপ হাতে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ করবে হিটম্যান, সেই আশায় বুক বেঁধে রয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। সেই বিশ্বকাপের প্রস্তুতি আফগানিস্তান সিরিজ থেকেই শুরু হয়ে যাবে।  আজ সোমবার আফগানিস্তান সিরিজের দিনক্ষণ প্রকাশ করেছে বিসিসিআই। প্রথম ওয়ানডে খেলা হবে ১৪ জুন, ধরমশালায়। পরের ম্যাচ দু’টি ১৭ এবং ২০ জুন, যথাক্রমে লক্ষ্ণৌ এবং চেন্নাইয়ে খেলা হবে। মেগা টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে আফগানিস্তান সিরিজ খেলবে ভারত। তারপর জুলাইয়ে ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। সেখানে ৩টি ওয়ানডে আছে। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে শুভমান গিলের নেতৃত্বে একটি

আইপিএল শেষ হতেই নীল জার্সিতে রোহিত-কোহলি, কবে কোথায় সিরিজ খেলবে ভারত?

জাতীয় দলের জার্সিতে গত জানুয়ারিতে একসঙ্গে খেলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজের ঠিক পাঁচ মাস পর আবারও নীল জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
আইপিএলের দিনকয়েক পরেই আবারও একসঙ্গে মাঠে ফিরতে যাচ্ছেন তারা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন তারা। তার আগে রয়েছে একটি টেস্টও।

আগামী বছর অক্টোবর এবং নভেম্বর মাসে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সেটাই হতে পারে রোহিত-কোহলির লাস্ট ডান্স। অধরা বিশ্বকাপ হাতে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ করবে হিটম্যান, সেই আশায় বুক বেঁধে রয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। সেই বিশ্বকাপের প্রস্তুতি আফগানিস্তান সিরিজ থেকেই শুরু হয়ে যাবে। 

আজ সোমবার আফগানিস্তান সিরিজের দিনক্ষণ প্রকাশ করেছে বিসিসিআই। প্রথম ওয়ানডে খেলা হবে ১৪ জুন, ধরমশালায়। পরের ম্যাচ দু’টি ১৭ এবং ২০ জুন, যথাক্রমে লক্ষ্ণৌ এবং চেন্নাইয়ে খেলা হবে। মেগা টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে আফগানিস্তান সিরিজ খেলবে ভারত। তারপর জুলাইয়ে ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। সেখানে ৩টি ওয়ানডে আছে।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে শুভমান গিলের নেতৃত্বে একটি টেস্ট খেলবে ভারত। রশিদ খানদের বিপক্ষে সেই ম্যাচটি খেলা হবে মুল্লনপুরে। এই প্রথমবার নিউ চণ্ডীগড়ের এই মাঠে টেস্ট খেলবে ভারতীয় দল। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আপাতত ৬ নম্বরে রয়েছে ভারত। অর্থাৎ ফাইনালে ওঠার জন্য আফগানিস্তানের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী বছর বিশ্বকাপের আগেই খেলা হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow