বেকারির ডালডায় মিলল মরা ইঁদুর, অতঃপর...

চুয়াডাঙ্গায় খাবার তৈরির ডালডার মধ্যে মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানে নেতৃত্ব দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে জানানো হয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির ডালডায় মরা ইঁদুর, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম তারিখ দিয়ে পণ্য তৈরির অপরাধে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট বেকারির মালিক সাইদুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন করে প্যাকেটজাত করার দায়ে অনন্যা ফুড প্রোডাক্টসের মালিক সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

বেকারির ডালডায় মিলল মরা ইঁদুর, অতঃপর...

চুয়াডাঙ্গায় খাবার তৈরির ডালডার মধ্যে মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানে নেতৃত্ব দেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে জানানো হয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির ডালডায় মরা ইঁদুর, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম তারিখ দিয়ে পণ্য তৈরির অপরাধে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট বেকারির মালিক সাইদুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন করে প্যাকেটজাত করার দায়ে অনন্যা ফুড প্রোডাক্টসের মালিক সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow