আইসিসির নতুন স্বাধীন পরিচালক ড. রস রিভাজ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের নতুন স্বাধীন পরিচালক হিসেবে ড. রস রিভাজকে নিয়োগ দিয়েছে। শনিবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ বিষয়ে খবর প্রকাশ করেছে ইএসপিএন। আইসিসি জানিয়েছে, ড. রিভাজ প্রাথমিকভাবে তিন বছরের জন্য বোর্ডে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে তার মেয়াদ আরও একবার নবায়নের সুযোগ থাকবে। আইসিসির স্বাধীন পরিচালক পদটি একজন বিশিষ্ট নারীর জন্য সংরক্ষিত, যিনি সামাজিক ও পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেই বিবেচনায় ড. রস রিভাজকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাজ্যভিত্তিক অ্যাংলিয়ান ওয়াটার এবং ইউকে কোম্পানিজ হাউসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অ্যাপেরাম এসএ এবং ভিকট্রেক্স পিএলসির লিড ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবেও দায়িত্বে রয়েছেন। বোর্ড পর্যায়ে যুক্ত হওয়ার আগে তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী হিসেবে কাজ করেছেন। কৌশলগত পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সাংগঠনিক কর্মদক্ষতা উন্নয়নের ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আইসিসির বিবৃতিত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের নতুন স্বাধীন পরিচালক হিসেবে ড. রস রিভাজকে নিয়োগ দিয়েছে।
শনিবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ বিষয়ে খবর প্রকাশ করেছে ইএসপিএন।
আইসিসি জানিয়েছে, ড. রিভাজ প্রাথমিকভাবে তিন বছরের জন্য বোর্ডে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে তার মেয়াদ আরও একবার নবায়নের সুযোগ থাকবে।
আইসিসির স্বাধীন পরিচালক পদটি একজন বিশিষ্ট নারীর জন্য সংরক্ষিত, যিনি সামাজিক ও পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সেই বিবেচনায় ড. রস রিভাজকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে তিনি যুক্তরাজ্যভিত্তিক অ্যাংলিয়ান ওয়াটার এবং ইউকে কোম্পানিজ হাউসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অ্যাপেরাম এসএ এবং ভিকট্রেক্স পিএলসির লিড ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবেও দায়িত্বে রয়েছেন।
বোর্ড পর্যায়ে যুক্ত হওয়ার আগে তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী হিসেবে কাজ করেছেন। কৌশলগত পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সাংগঠনিক কর্মদক্ষতা উন্নয়নের ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, করপোরেট সুশাসন, কৌশলগত পরিকল্পনা এবং কার্যকর পরিচালনা বিষয়ে ড. রিভাজের গভীর জ্ঞান রয়েছে। একই সঙ্গে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির প্রতি তার অঙ্গীকার তাকে আইসিসি বোর্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নিয়োগ প্রসঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, 'ক্রিকেট যখন মাঠের ভেতরে ও বাইরে নতুন সুযোগ অনুসন্ধানের পাশাপাশি বিশ্বব্যাপী নিজেদের পরিধি বাড়াচ্ছে, তখন ড. রিভাজের কৌশলগত দৃষ্টিভঙ্গি, স্বাধীন মতামত এবং সুশাসনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।'
নিজের নিয়োগ নিয়ে প্রতিক্রিয়ায় ড. রস রিভাজ বলেন, 'আইসিসি চেয়ারম্যান, বোর্ডের অন্যান্য সদস্য এবং বৃহত্তর ক্রিকেট পরিবারের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। ক্রিকেটের ধারাবাহিক বিকাশে অবদান রাখতে পারা আমার জন্য গর্বের বিষয়।'
তার এই নিয়োগের মাধ্যমে আইসিসি বোর্ডে করপোরেট নেতৃত্ব, সুশাসন এবং কৌশলগত পরিকল্পনায় আরও শক্তিশালী অভিজ্ঞতা যুক্ত হলো বলে মনে করছে ক্রিকেট মহল।
What's Your Reaction?