আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

মে মাসে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন দুইজন বাংলাদেশি – তাইজুল ইসলাম এবং মুশফিকুর রহিম, তালিকায় তৃতীয় নামটি নেপালের দীপেন্দ্র সিং আইরের। এর মধ্যে একজনকে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার দেবে আইসিসি।  পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সিরিজের দুই টেস্ট মিলিয়ে মুশফিকের রান ২৫৩, হয়েছেন সিরিজসেরাও। মিরপুরে প্রথম টেস্টে ৭১ রানের ইনিংসের পর সিলেট টেস্টে আরও উজ্জ্বল ছিলেন মুশফিক, দ্বিতীয় ইনিংসে করেছেন ১৩৭ রান। মুশফিকের সতীর্থ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও পাকিস্তান সিরিজে দারুণ ছন্দে ছিলেন। দুই টেস্টের সিরিজে মাত্র ১৯.৬১ বোলিং গড়ে ১৩ উইকেট শিকার করেছেন তাইজুল। সিরিজের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনিই। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ছিলেন সেরা ছন্দে, ৩৪.২ ওভারে ১২০ রান খরচায় নেন ৬ উইকেট। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ছিলেন তাইজুল। সিরিজজুড়ে করেছেন ৫৮ রান, লম্বা সময় ধরে টিকে ছিলেন উইকেটে। যা দলকে বড় রান এনে দিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নেপালের হয়ে মে মাসে ৬ ওয়ানডে খেলে ২৪৯ রান করেছেন দীপেন্দ্র সিং আইরে। গড়

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

মে মাসে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন দুইজন বাংলাদেশি – তাইজুল ইসলাম এবং মুশফিকুর রহিম, তালিকায় তৃতীয় নামটি নেপালের দীপেন্দ্র সিং আইরের। এর মধ্যে একজনকে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার দেবে আইসিসি। 
পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সিরিজের দুই টেস্ট মিলিয়ে মুশফিকের রান ২৫৩, হয়েছেন সিরিজসেরাও। মিরপুরে প্রথম টেস্টে ৭১ রানের ইনিংসের পর সিলেট টেস্টে আরও উজ্জ্বল ছিলেন মুশফিক, দ্বিতীয় ইনিংসে করেছেন ১৩৭ রান।

মুশফিকের সতীর্থ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও পাকিস্তান সিরিজে দারুণ ছন্দে ছিলেন। দুই টেস্টের সিরিজে মাত্র ১৯.৬১ বোলিং গড়ে ১৩ উইকেট শিকার করেছেন তাইজুল। সিরিজের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনিই। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ছিলেন সেরা ছন্দে, ৩৪.২ ওভারে ১২০ রান খরচায় নেন ৬ উইকেট। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ছিলেন তাইজুল। সিরিজজুড়ে করেছেন ৫৮ রান, লম্বা সময় ধরে টিকে ছিলেন উইকেটে। যা দলকে বড় রান এনে দিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

নেপালের হয়ে মে মাসে ৬ ওয়ানডে খেলে ২৪৯ রান করেছেন দীপেন্দ্র সিং আইরে। গড় ৪৯.৬০, স্ট্রাইকরেট ছিল ১১০.৬৬। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক সেঞ্চুরি এবং সাথে দুই ফিফটি হাঁকিয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আইরে। মাত্র ৪.৫২ ইকোনমি রেটে তুলেছেন ৮ উইকেট।

নারীদের মধ্যে মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের লরেন বেল, পাকিস্তানের গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow