একবার চার্জে ৫৫ ঘণ্টা টানা চলবে এই ইয়ারবাড
নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে আনল ভিভো। চীনে উন্মোচন করা হয়েছে ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই, যা আগের প্রজন্মের তুলনায় আরও উন্নত নয়েজ ক্যানসেলেশন এবং দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে এসেছে। কী কী ফিচার রয়েছে? ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই-তে রয়েছে ১১ মিমি ডাইনামিক ড্রাইভার, যা উন্নত মানের অডিও অভিজ্ঞতা দিতে সক্ষম। এতে এএসি, এসবিসি এবং এলসি৩ অডিও কোডেক সাপোর্ট রয়েছে। পাশাপাশি ভিভোর ডিপএক্স ৩.০ স্টেরিও সাউন্ড এফেক্টস প্রযুক্তি যুক্ত করা হয়েছে, ফলে গান, সিনেমা কিংবা গেমিংয়ের সময় আরও বাস্তবসম্মত সাউন্ড পাওয়া যাবে। নয়েজ ক্যানসেলেশনে বড় আপগ্রেড এই ইয়ারবাডের অন্যতম আকর্ষণ হলো ৫৫ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি)। আগের ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৩ই-তে যেখানে ৩০ ডেসিবেল এএনসি ছিল, সেখানে নতুন মডেলে নয়েজ ক্যানসেলেশনের ক্ষমতা অনেকটাই বাড়ানো হয়েছে। এছাড়া ডুয়াল-মাইক্রোফোন এআই কল নয়েজ রিডাকশন প্রযুক্তির সাহায্যে ফোন কলে বাইরের শব্দ কমিয়ে আরও পরিষ্কারভাবে কথা বলা যাবে। আরও পড়ুন রিয়েলমির নতুন ইয়ারবাডে পাবেন এআই সাপোর্ট কানেক্টিভিটি ও গেমিং সুব
নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে আনল ভিভো। চীনে উন্মোচন করা হয়েছে ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই, যা আগের প্রজন্মের তুলনায় আরও উন্নত নয়েজ ক্যানসেলেশন এবং দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে এসেছে।
কী কী ফিচার রয়েছে?
ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই-তে রয়েছে ১১ মিমি ডাইনামিক ড্রাইভার, যা উন্নত মানের অডিও অভিজ্ঞতা দিতে সক্ষম। এতে এএসি, এসবিসি এবং এলসি৩ অডিও কোডেক সাপোর্ট রয়েছে। পাশাপাশি ভিভোর ডিপএক্স ৩.০ স্টেরিও সাউন্ড এফেক্টস প্রযুক্তি যুক্ত করা হয়েছে, ফলে গান, সিনেমা কিংবা গেমিংয়ের সময় আরও বাস্তবসম্মত সাউন্ড পাওয়া যাবে।
নয়েজ ক্যানসেলেশনে বড় আপগ্রেড
এই ইয়ারবাডের অন্যতম আকর্ষণ হলো ৫৫ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি)। আগের ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৩ই-তে যেখানে ৩০ ডেসিবেল এএনসি ছিল, সেখানে নতুন মডেলে নয়েজ ক্যানসেলেশনের ক্ষমতা অনেকটাই বাড়ানো হয়েছে। এছাড়া ডুয়াল-মাইক্রোফোন এআই কল নয়েজ রিডাকশন প্রযুক্তির সাহায্যে ফোন কলে বাইরের শব্দ কমিয়ে আরও পরিষ্কারভাবে কথা বলা যাবে।

রিয়েলমির নতুন ইয়ারবাডে পাবেন এআই সাপোর্ট
কানেক্টিভিটি ও গেমিং সুবিধা
ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই-তে রয়েছে ব্লুটুথ ৫.৪ সাপোর্ট এবং ডুয়াল-ডিভাইস পেয়ারিং সুবিধা। ফলে একসঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে সংযোগ রাখা সম্ভব। গেমারদের জন্য এতে লো ল্যাটেন্সি মোড দেওয়া হয়েছে, যেখানে লেটেন্সি মাত্র ৪২ মিলিসেকেন্ড পর্যন্ত নেমে আসে।
ব্যাটারি কতক্ষণ চলবে?
একবার চার্জে ইয়ারবাডটি সর্বোচ্চ ১৩ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। আর চার্জিং কেসসহ মোট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ৫৫ ঘণ্টা পর্যন্ত। চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।
ডিজাইন ও ওজন
ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই-তে স্টেম-স্টাইল ডিজাইন ব্যবহার করা হয়েছে। প্রতিটি ইয়ারবাডের ওজন প্রায় ৪.৩ গ্রাম, ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও অস্বস্তি হওয়ার সম্ভাবনা কম। চার্জিং কেসসহ পুরো সেটের ওজন প্রায় ৪৩ গ্রাম। দীর্ঘ ব্যাটারি লাইফ, শক্তিশালী এএনসি এবং আধুনিক অডিও ফিচারের কারণে বাজেট সেগমেন্টে ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই অনেক ব্যবহারকারীর নজর কাড়তে পারে।
দাম কত?
চীনের বাজারে ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই-এর দাম রাখা হয়েছে ২২৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকার কাছাকাছি। ইয়ারবাডটি ইঙ্ক ব্ল্যাক, তিয়ানকিং এবং হোয়াইট এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
কেএসকে
What's Your Reaction?
