আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে, তাই তাদের কার্যালয় খোলার সুযোগ নেই। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি আরও বলেন, এটি সরকারের চাওয়া নয়। যেহেতু আইনগতভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সে অনুযায়ী দেশের সব জায়গায় বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, নিয়ম-নীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে, সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম বিএনপির ক

আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে, তাই তাদের কার্যালয় খোলার সুযোগ নেই। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি আরও বলেন, এটি সরকারের চাওয়া নয়। যেহেতু আইনগতভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সে অনুযায়ী দেশের সব জায়গায় বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরও জানান, নিয়ম-নীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে, সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা এ কার্যালয়ে যান। সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন অফিসে যান বিএনপি মহাসচিব। সেখানে দলটির নেতা-কর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, নয়াপল্টনে বিএনপির এ কার্যালয় থেকে বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়; যার নের্তৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow