আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার কাপাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে পৌরশহরের বাইপাস সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর পুলিশ কাপাসিয়া এলাকার জামিরা কান্দা সড়ক থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মিজান মিয়া (৩৩), একই ইউনিয়নের জবেদ আলীর ছেলে মো. রুহুল আমিন (৫০), নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৬), যোগানিয়া ইউনিয়নের উজান গাংপাড় এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. আব্দুল কাদির (৪০), পৌর শহরের গোবিন্দনগর এলাকার আফতাব উদ্দিন সরকারের ছেলে মো. আতাউর রহমান সুমন (৪২)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মিজান মিয়া ৭ নং নালিতাবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ রুহুল আমিন ১০ নং যোগা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার কাপাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে পৌরশহরের বাইপাস সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর পুলিশ কাপাসিয়া এলাকার জামিরা কান্দা সড়ক থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মিজান মিয়া (৩৩), একই ইউনিয়নের জবেদ আলীর ছেলে মো. রুহুল আমিন (৫০), নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৬), যোগানিয়া ইউনিয়নের উজান গাংপাড় এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. আব্দুল কাদির (৪০), পৌর শহরের গোবিন্দনগর এলাকার আফতাব উদ্দিন সরকারের ছেলে মো. আতাউর রহমান সুমন (৪২)।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মিজান মিয়া ৭ নং নালিতাবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ রুহুল আমিন ১০ নং যোগানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, মো. শহিদুল ইসলাম নালিতাবাড়ী শহর যুবলীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল কাদির ১০ নং যোগানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য, মো. আতাউর রহমান সুমন নালিতাবাড়ী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow