বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

বড় পর্দায় (এলইডি স্ক্রিন) ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৩ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এয়াকুব আলী বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, স্বাক্ষর, সাব্বির ও রোকনুজ্জামান অর্ক। স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করায় সবার পক্ষে নিজস্ব ব্যবস্থায় খেলা দেখা সম্ভব হয় নয়। তাই শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসের কোনো উপযুক্ত স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলাসমূহ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হবে। এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক এয়াকুব আলী বলেন, ‘প্রস্তাবটি উপাচার্যকে অবগত করবো। পরবর্তীতে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ইরফান উল্লাহ/এএইচ/এমএস

বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

বড় পর্দায় (এলইডি স্ক্রিন) ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

শনিবার (১৩ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এয়াকুব আলী বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, স্বাক্ষর, সাব্বির ও রোকনুজ্জামান অর্ক।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করায় সবার পক্ষে নিজস্ব ব্যবস্থায় খেলা দেখা সম্ভব হয় নয়। তাই শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসের কোনো উপযুক্ত স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলাসমূহ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হবে।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক এয়াকুব আলী বলেন, ‘প্রস্তাবটি উপাচার্যকে অবগত করবো। পরবর্তীতে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইরফান উল্লাহ/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow