ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এই সময়ে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টার আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এমআরএম

ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এই সময়ে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টার আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow