আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে শিবপুর পৌরসভার আশ্রাফপুর এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনে শাহাদত হোসেন শ্যামল মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি শিবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আশ্রাফপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। একই রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মো. শরীফ খানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর উভয় আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
নরসিংদীর শিবপুরে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে শিবপুর পৌরসভার আশ্রাফপুর এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনে শাহাদত হোসেন শ্যামল মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি শিবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আশ্রাফপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে।
একই রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মো. শরীফ খানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর উভয় আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?