আওয়ামী লীগের ব্যানারে ‘মিছিলের দাবি’, তথ্য নেই পুলিশের কাছে

ঢাকার ধামরাইয়ে উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এসময় অন্তত দুই দফায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলেও দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের। তবে পুলিশের দাবি, এমন কোনো মিছিলের খবর তাদের জানা নেই। এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনাও ঘটেনি। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ মিছিলের অন্তত দুটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধামরাই উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল। তার দাবি, শনিবার সকাল ৬টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা এলাকায় এ মিছিল বের করা হয়। ফেসবুক পোস্টের ভিডিওতে দেখা যায়, ‘ধামরাই উপজেলা আওয়ামী লীগ’ লেখা একটি ব্যানারের সামনে রয়েছেন উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখি। ব্যানারের সামনে তিনি হাঁটছেন। পেছনে বেশ কয়েকজন নেতাকর্মী। প্রাথমিকভাবে এই নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি। আরও পড়ুন বনানীতে আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতি, শিশুসহ আটক ৭ ওই পোস্টে রবিউল আউয়াল রুবেলের দাবি, সকাল ৬টার দিকে ঢাকা-আ

আওয়ামী লীগের ব্যানারে ‘মিছিলের দাবি’, তথ্য নেই পুলিশের কাছে

ঢাকার ধামরাইয়ে উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এসময় অন্তত দুই দফায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলেও দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের।

তবে পুলিশের দাবি, এমন কোনো মিছিলের খবর তাদের জানা নেই। এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনাও ঘটেনি।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ মিছিলের অন্তত দুটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধামরাই উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল।

তার দাবি, শনিবার সকাল ৬টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা এলাকায় এ মিছিল বের করা হয়।

ফেসবুক পোস্টের ভিডিওতে দেখা যায়, ‘ধামরাই উপজেলা আওয়ামী লীগ’ লেখা একটি ব্যানারের সামনে রয়েছেন উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখি। ব্যানারের সামনে তিনি হাঁটছেন। পেছনে বেশ কয়েকজন নেতাকর্মী। প্রাথমিকভাবে এই নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।

ওই পোস্টে রবিউল আউয়াল রুবেলের দাবি, সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় বিলট্রেড-ডাবর বাংলাদেশ কোম্পানির সামনে থেকে মিছিলটি বের করেন অন্তত ৩০ জন আওয়ামী লীগের নেতাকর্মী। তারা সেখানে পুলিশের মুখোমুখি হন। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুই দফা মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর কালামপুর-সাটুরিয়া সড়কের খাগুরতা এলাকায় ওই মিছিল করা হয়।

এদিকে, আওয়ামী লীহের এমন ‘মিছিলের তথ্য জানা নেই’ জানিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে ধামরাই থানা পুলিশ।

জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জাগো নিউজকে বলেন, এমন একটি খবর আমিও শুনছি। কিন্তু কোনো তথ্য পাইনি। রাতে হাইওয়েতে পুলিশ থাকে। পুলিশের মুখোমুখি হওয়ার বিষয়েও কোনো তথ্য পাইনি এখনো। আর ধামরাই গ্রাম অঞ্চল, এখানে ভেতরে কিছু হলে দ্রুত তথ্য পাওয়া দুরূহ।

মাহফুজুর রহমান নিপু/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow