আলফা স্টার ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী সেমিনার
লক্ষ্মীপুরের রায়পুরে আলফা স্টার ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষ বিতরণ ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সেমিনারের আয়োজন করা হয়। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ বার্তা সামনে রেখে বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, আমি জনগণের সঙ্গে আছি, মাদকের ব্যাপারে কোন ছাড় নয়, যুব সমাজকে মাদক ধ্বংস করে দিচ্ছে। তাই সামাজিক আন্দোলন মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মাদক কারবারিদের ব
লক্ষ্মীপুরের রায়পুরে আলফা স্টার ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষ বিতরণ ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সেমিনারের আয়োজন করা হয়। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ বার্তা সামনে রেখে বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, আমি জনগণের সঙ্গে আছি, মাদকের ব্যাপারে কোন ছাড় নয়, যুব সমাজকে মাদক ধ্বংস করে দিচ্ছে। তাই সামাজিক আন্দোলন মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মাদক কারবারিদের বিরুদ্ধে।
আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করব, সেই সঙ্গে বিভিন্ন কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং বৃত্তি পরীক্ষা আয়োজন করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান রিপন, লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরিফ উদ্দিন, কে এস পি উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাহারুল আলম।
সেমিনারে সভাপতিত্ব করেন বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির। সেমিনার শেষে উপস্থিত সবার মাঝে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।
জেএইচ
What's Your Reaction?