বাসচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু, চালক আটক

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় শাজাহান আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী স্থানীয় সেরুয়া বটতলা এলাকারই স্থায়ী বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে বাজার করে হেঁটে বাড়ি ফিরছিলেন শাজাহান আলী। পথিমধ্যে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি না থেমে দ্রুত চলে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়ার জন্য শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ

বাসচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু, চালক আটক

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় শাজাহান আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাজাহান আলী স্থানীয় সেরুয়া বটতলা এলাকারই স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে বাজার করে হেঁটে বাড়ি ফিরছিলেন শাজাহান আলী। পথিমধ্যে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি না থেমে দ্রুত চলে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়ার জন্য শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ সময় চালককেও আটক করা হয়। বাসটি রংপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow