আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে মহিলা লীগ নেত্রীসহ আটক ২
চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে মহিলা লীগ নেত্রীসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৮ জুন) রাতে উপজেলা সদরের এএইচ শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- বক্তপুর এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটারের দোকানের কর্মী উজ্জ্বল। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কম্পিউটারের দোকানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লিফলেট প্রস্তুত করা হচ্ছে- এমন তথ্য পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে যান। পরে তারা সুমি আক্তার ও উজ্জ্বলকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনকে থানায় আনা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানা গেছে। এমআরএএইচ/ইএ
চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে মহিলা লীগ নেত্রীসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৮ জুন) রাতে উপজেলা সদরের এএইচ শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- বক্তপুর এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটারের দোকানের কর্মী উজ্জ্বল।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কম্পিউটারের দোকানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লিফলেট প্রস্তুত করা হচ্ছে- এমন তথ্য পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে যান। পরে তারা সুমি আক্তার ও উজ্জ্বলকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনকে থানায় আনা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এমআরএএইচ/ইএ
What's Your Reaction?