আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে: এমপি নাছির চৌধুরী

আ,লীগ অচিরেই বিএনপির সাথে মিশে যাবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য (এমপি) নাছির চৌধুরী। নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, আমরা তাদেরকে নিয়ে একসাথে যুদ্ধ করেছি। আওয়ামীলীগ আমাদের শত্রু নয়,তারা আমাদের মিত্র। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ে জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত সভায় এমপি নাছির চৌধুরী আরও জানান,বিএনপির নামে যারা আগামী ৮ তারিখে সমাবেশ করতে চাচ্ছে তারা দলের মধ্যে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে সবার প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি একা, আমার কোনো ভাই নেই। তিনি অভিযোগ করে বলেন, আমার বাসা কেড়ে নেয়া হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর। তাদেরকে চুরি করার সুযোগ না দেয়ায় তারা বলে আমি নাকি লক্ষ লক্ষ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে এমপি বলেন, আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব ন

আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে: এমপি নাছির চৌধুরী

আ,লীগ অচিরেই বিএনপির সাথে মিশে যাবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য (এমপি) নাছির চৌধুরী।

নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, আমরা তাদেরকে নিয়ে একসাথে যুদ্ধ করেছি। আওয়ামীলীগ আমাদের শত্রু নয়,তারা আমাদের মিত্র।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ে জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত সভায় এমপি নাছির চৌধুরী আরও জানান,বিএনপির নামে যারা আগামী ৮ তারিখে সমাবেশ করতে চাচ্ছে তারা দলের মধ্যে বিভক্তি আনতে চায়।

এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে সবার প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই।

দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি একা, আমার কোনো ভাই নেই। তিনি অভিযোগ করে বলেন, আমার বাসা কেড়ে নেয়া হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর। তাদেরকে চুরি করার সুযোগ না দেয়ায় তারা বলে আমি নাকি লক্ষ লক্ষ টাকা লুটপাট করে খাচ্ছি।

যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে এমপি বলেন, আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। আর উপজেলায় গিয়ে ইউএনও সাহেবকে জিজ্ঞেস করেন এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে তা জানার জন্য আহবান।

উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল ইসলাম, সেজু মিয়া, কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, ওলামা দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow