আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জাকির হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এসব মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, জাকির হোসেন ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে বড়াইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জাকির হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এসব মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, জাকির হোসেন ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে বড়াইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
What's Your Reaction?