আকস্মিক বন্যায় ডুববে বড় অংশ, ঝুঁকিতে ৫ জেলা
দেশের উত্তর-পূর্বাঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাতে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি। এরই মধ্যে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করে ৫ জেলায় আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলের ভুগাই-কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে ইতোমধ্যেই বন্যা পরিস্থিতি বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭ মে পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে স্থানভেদে ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর ফলে হাওর অঞ্চলের প্রধান নদীগুলো—সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ অন্যান্য উপ-নদীর পানি সপ্তাহের প্রথম ভাগে আরও বৃদ্ধি পাবে। এতে নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে।
যদিও সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কিছুটা কমে আসার সম

যদিও সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি কিছু এলাকায় প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।