আকাশসীমা বন্ধ করলো উপসাগরীয় দেশগুলো

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করেছে তেহরান। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। এদিকে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে প্রথমে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়। কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স। ঘটনাগুলোর কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে। সূত্র: আল-জাজিরা এমএসএম

আকাশসীমা বন্ধ করলো উপসাগরীয় দেশগুলো

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করেছে তেহরান। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।

এদিকে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে প্রথমে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়।

কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স।

ঘটনাগুলোর কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow