বিসিবির প্রাথমিক কাজ শেষ, এখন বাকিটা সরকারের বিষয়: আসিফ
২০২৪ সালে সবশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক প্রেক্ষাপট ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে একবার দেশে ফিরতে চাইলেও দুবাই পর্যন্ত এসে তাকে ফিরে যেতে হয়েছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের আইনি জটিলতা নিরসনে বিসিবির উচ্চপর্যায় থেকে জোরালো তৎপরতা শুরু হয়েছে। তার সব আইনি ঝামেলার ফাইল ক্রীড়া মন্ত্রণালয়ে আজই (মঙ্গলবার) পৌঁছে দেওয়া হবে। বিসিবি পরিচালক আসিফ আকবর সাকিব আল হাসানের ফেরার বিষয়ে বর্তমান অবস্থার আপডেট জানিয়ে বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল (সোমবার) বিসিবির সিইও এবং সহ-সভাপতি ফারুক আহমেদ তার ফাইলটি নিয়ে গিয়েছিলেন।’ বিষয়টা ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে জানিয়ে আসিফ বলেন, ‘সাকিবের একটু ইস্যু হচ্ছে..., গতকাল (সোমবার) ক্রীড়া প্রতি মন্ত্রীর সঙ্গে মিটিং ছিল ফেডারেশনগুলোর। আমাদের সিইও মহোদয় এবং ফারুক ভাই ফাইলটা নিয়ে গিয়েছিলেন, আমিনুল সাহেবকে ব্রিফ করা হয়েছে। উনি বলেছেন এটা আজ সচিব সাহেবের কাছে পৌঁছে দিতে।’ আসিফ জানান, ফাইলটি সচিব বরাবর পৌঁছে দেওয়ার মাধ্যমে বিসিবির
২০২৪ সালে সবশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক প্রেক্ষাপট ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে একবার দেশে ফিরতে চাইলেও দুবাই পর্যন্ত এসে তাকে ফিরে যেতে হয়েছে।
তবে দীর্ঘ প্রতীক্ষার পর সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের আইনি জটিলতা নিরসনে বিসিবির উচ্চপর্যায় থেকে জোরালো তৎপরতা শুরু হয়েছে। তার সব আইনি ঝামেলার ফাইল ক্রীড়া মন্ত্রণালয়ে আজই (মঙ্গলবার) পৌঁছে দেওয়া হবে।
বিসিবি পরিচালক আসিফ আকবর সাকিব আল হাসানের ফেরার বিষয়ে বর্তমান অবস্থার আপডেট জানিয়ে বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল (সোমবার) বিসিবির সিইও এবং সহ-সভাপতি ফারুক আহমেদ তার ফাইলটি নিয়ে গিয়েছিলেন।’
বিষয়টা ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে জানিয়ে আসিফ বলেন, ‘সাকিবের একটু ইস্যু হচ্ছে..., গতকাল (সোমবার) ক্রীড়া প্রতি মন্ত্রীর সঙ্গে মিটিং ছিল ফেডারেশনগুলোর। আমাদের সিইও মহোদয় এবং ফারুক ভাই ফাইলটা নিয়ে গিয়েছিলেন, আমিনুল সাহেবকে ব্রিফ করা হয়েছে। উনি বলেছেন এটা আজ সচিব সাহেবের কাছে পৌঁছে দিতে।’
আসিফ জানান, ফাইলটি সচিব বরাবর পৌঁছে দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। তিনি বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন যে, মামলা পুনর্বিবেচনা হবে, এটা পজিটিভ। সাকিবের ইস্যুগুলো যেহেতু ফাইল হয়ে গেছে। এখন সিদ্ধান্তের বিষয়। ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে, বাকিটা সরকারের বিষয়। আশা করছি পাকিস্তান সিরিজেই আমরা সাকিবকে পাব। দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন ৫ই অগাস্টের পরের মামলাগুলো পুনর্বিবেচনা করবে, এটা শুনে ভালোই লাগলো। এখন আশা করি সরকার দ্রুতই সিদ্ধান্ত নিবে। আশা করি সাকিবকে আমরা দ্রুতই ফিরে পাবো।’
এসকেডি/আইএইচএস
What's Your Reaction?