আক্ষেপ নেই মুমিনুলের, আছে বউয়ের গালি খাওয়ার ভয়

পরপর চার ইনিংসে মুমিনুল হকের পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তবে এই চারবারের একবারও হয়নি সেঞ্চুরি। এবার তো কাঁটা পড়লেন নড়বড়ে নব্বইয়ে। বারবার সেঞ্চুরি হাতছাড়া হলেও দেশের অন্যতম সেরা এই ব্যাটারের আফসোস নেই। তবে আছে স্ত্রীর বকুনির ভয়।  পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন ৯১ রানে আউট হন মুমিনুল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘না আক্ষেপ হয়নি। এত দিন হয়নি। আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। বউ হয়ত একটু গালি দিবে। এটাই আরকি।’ তবে আউট হয়ে সাজঘরে ফেরার পর কিছুক্ষণ সত্যিই মন খারাপ হয়েছিল মুমিনুলের, ‘আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল আরকি। একশর চেয়ে আমার কাছে নিয়মিত রান করা বেশি ইম্পরট্যান্ট, সিরিয়াসলি বলতে গেলে।’ কেন বারবার বড় ইনিংস খেলার পরও সেঞ্চুরি ধরা দিচ্ছে না, সেই কারণ খুঁজছেন সাবেক এই অধিনায়ক নিজেও। জানালেন, ‘মানসিক হতে পারে। এখনও ধরতে পারিনি। ইনশাআল্লাহ ধরে ফেলব। আমি যখন ব্যাটিংয়ে নামি, একশ করব এই চিন্তাই করি না। হয়ত আরেকটু চিন্তা করতে হবে। আমি ভাবি চার-পাঁচ সেশন ব্যাট করতে হবে। ওটাই এভাবে ভাবতে হবে- ৪-৫ সেশন ব্যাট করলে একশ-দেড়শ হয়ে যাবে।’

আক্ষেপ নেই মুমিনুলের, আছে বউয়ের গালি খাওয়ার ভয়

পরপর চার ইনিংসে মুমিনুল হকের পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তবে এই চারবারের একবারও হয়নি সেঞ্চুরি। এবার তো কাঁটা পড়লেন নড়বড়ে নব্বইয়ে। বারবার সেঞ্চুরি হাতছাড়া হলেও দেশের অন্যতম সেরা এই ব্যাটারের আফসোস নেই। তবে আছে স্ত্রীর বকুনির ভয়। 

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন ৯১ রানে আউট হন মুমিনুল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘না আক্ষেপ হয়নি। এত দিন হয়নি। আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। বউ হয়ত একটু গালি দিবে। এটাই আরকি।’

তবে আউট হয়ে সাজঘরে ফেরার পর কিছুক্ষণ সত্যিই মন খারাপ হয়েছিল মুমিনুলের, ‘আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল আরকি। একশর চেয়ে আমার কাছে নিয়মিত রান করা বেশি ইম্পরট্যান্ট, সিরিয়াসলি বলতে গেলে।’

কেন বারবার বড় ইনিংস খেলার পরও সেঞ্চুরি ধরা দিচ্ছে না, সেই কারণ খুঁজছেন সাবেক এই অধিনায়ক নিজেও। জানালেন, ‘মানসিক হতে পারে। এখনও ধরতে পারিনি। ইনশাআল্লাহ ধরে ফেলব। আমি যখন ব্যাটিংয়ে নামি, একশ করব এই চিন্তাই করি না। হয়ত আরেকটু চিন্তা করতে হবে। আমি ভাবি চার-পাঁচ সেশন ব্যাট করতে হবে। ওটাই এভাবে ভাবতে হবে- ৪-৫ সেশন ব্যাট করলে একশ-দেড়শ হয়ে যাবে।’

সেঞ্চুরি না করলে আফসোস নেই, এমন প্রসঙ্গে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘সেঞ্চুরি চাই। সেঞ্চুরি কে না চায়? মোটিভেশন শুনতে তো ভালো লাগে না। আমি এত বছর টেস্ট খেলেছি। যেহেতু ব্যাটিং উপভোগ করি, এটাই চেষ্টা করছি। খুব বেশি চিন্তাভাবনা না করে। রান কীভাবে করতে হয় মোটামুটি জানা আছে। সেভাবেই খেলার চেষ্টা করি। খুব বেশি মোটিভেশন নেই। নিয়মমাফিক খেললেই রান আসবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow