আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু: মাহদী আমিন

আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন তিনি। মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি হন মাহদী আমিন। এ সময় তিনি বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং স্বচ্ছতার সঙ্গে স্বল্প খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী পাঠানো শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর—যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন সে চেষ্টা অব্যাহত রাখতে সরকার দৃঢ়

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু: মাহদী আমিন
আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন তিনি। মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি হন মাহদী আমিন। এ সময় তিনি বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং স্বচ্ছতার সঙ্গে স্বল্প খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী পাঠানো শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর—যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন সে চেষ্টা অব্যাহত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তবে ঠিক কত টাকা খরচ হবে সে বিষয় যেমন স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। কী পরিমাণ কর্মী বাংলাদেশ থেকে যেতে পারবে সেটাও বলা হয়নি। তবে তিনি জানান, বাংলাদেশ থেকে আগের মত সব সেক্টরে কর্মী যেতে পারবে বলে আলোচনা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কোন প্রশ্ন করার সুযোগ না দিলেও মাহদী আমিন জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের পক্ষ থেকে পর্যায়ক্রমে তথ্য দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow