‘এটাই শেষ সুযোগ’ জানিয়ে ইরানকে যে বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং পাঁচ মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এটিই তেহরানের ‘শেষ সুযোগ’। তবে ট্রাম্পের এ দাবি সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং এমন কোনো বৈঠকেরও পরিকল্পনা নেই। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের সম্পৃক্ততায় আলোচনা চলছে। তিনি বলেন, ‘এটি ইরানের জন্য একটি ভালো চুক্তিতে সই করার শেষ সুযোগ।’ ট্রাম্পের এই মন্তব্য আসে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ‘বৃহৎ হামলা’ স্থগিত করার ঘোষণার পর। সপ্তাহান্তে তিনি জানান, আলোচনার সুযোগ সৃষ্টি হওয়ায় অনুমোদিত ওই হামলা বাতিল করা হয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তা নাকচ করে দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না এবং সামনের দিনগুলোতেও কোনো বৈঠকের সূচি নির্ধারিত হয়নি। বাঘাই আরও জানান, ইরান বিদে

‘এটাই শেষ সুযোগ’ জানিয়ে ইরানকে যে বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং পাঁচ মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এটিই তেহরানের ‘শেষ সুযোগ’। তবে ট্রাম্পের এ দাবি সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং এমন কোনো বৈঠকেরও পরিকল্পনা নেই।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের সম্পৃক্ততায় আলোচনা চলছে।

তিনি বলেন, ‘এটি ইরানের জন্য একটি ভালো চুক্তিতে সই করার শেষ সুযোগ।’

ট্রাম্পের এই মন্তব্য আসে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ‘বৃহৎ হামলা’ স্থগিত করার ঘোষণার পর। সপ্তাহান্তে তিনি জানান, আলোচনার সুযোগ সৃষ্টি হওয়ায় অনুমোদিত ওই হামলা বাতিল করা হয়েছে।

তবে ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তা নাকচ করে দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না এবং সামনের দিনগুলোতেও কোনো বৈঠকের সূচি নির্ধারিত হয়নি।

বাঘাই আরও জানান, ইরান বিদেশি কোনো প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানাচ্ছে না এবং কোনো আলোচককেও দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে ধর্মীয় সফরে ইরাকে অবস্থান করছেন। তিনি ছাড়া ইরানের সব আলোচক দেশেই রয়েছেন।

তার ভাষ্য, বর্তমানে কেবল ওমানের সঙ্গে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে।

রয়টার্সকে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্রও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নির্ধারিত হয়নি। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি অন্তত সপ্তাহের শেষ পর্যন্ত কোনো আলোচনায় অংশ নেবেন না।

এরপর সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের নেতৃত্বকে ‘অবিশ্বাস্য রকমের প্রতারক’ বলে মন্তব্য করেন।

তিনি দাবি করেন, ইরানই বৈঠকের অনুরোধ জানিয়েছে এবং খুব শিগগিরই আরও আলোচনা অনুষ্ঠিত হবে।

একই পোস্টে ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের ইস্পাতপ্রাচীর। আমরা চাই না হলে ইরানের কাছে কিছুই পৌঁছাবে না। কোনো চুক্তি কিংবা সম্পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত কিছুই যেতে দেওয়া হবে না।’

ট্রাম্প ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্যে বিশ্লেষকদের ধারণা, চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনই খুব একটা উজ্জ্বল নয়।

সূত্র: রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow