আগুনে পুড়ল চট্টগ্রামের টেরিবাজার, নিহত ২

চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোহাম্মদ মামুন নামে একজনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন— পটিয়া উপজেলার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। তারা দুজনই ভবনের চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই টেইলার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। চতুর্থ তলা থেকে পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। টানা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এসময় অগ্নিকাণ্ডে আহত কয়েকজ

আগুনে পুড়ল চট্টগ্রামের টেরিবাজার, নিহত ২
চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোহাম্মদ মামুন নামে একজনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন— পটিয়া উপজেলার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। তারা দুজনই ভবনের চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই টেইলার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। চতুর্থ তলা থেকে পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। টানা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এসময় অগ্নিকাণ্ডে আহত কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।  চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যে টেইলার্সের দোকানে আগুন লাগে সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার প্রস্তুতি চলছিল। দোকানে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় শপিং মল এবং উপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow