আগুনে পুড়ল লঞ্চ 

পটুয়াখালীর বাউফলে ডকইয়ার্ডে মেরামতরত অবস্থায় একটি সিঙ্গেল ডেকার লঞ্চ আগুনে পুড়ে গেছে।  বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বাণিজ্য বন্দর কালাইয়ার খান ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, এম এল ফোর স্টার নামে একটি সিঙ্গেল ডেকার লঞ্চের মেরামত কাজ চলাকালে ওয়েল্ডিংয়ের ইলেকট্রডস থেকে স্ফুলিংঙ্গ লঞ্চে জমে থাকা ডিজেলের সংস্পর্শে আগুন ধরে যায়। মুহূর্তে তা ইঞ্জিনরুমসহ সমস্ত লঞ্চে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ছুটে আসে, তবে ততক্ষণে পুরো লঞ্চটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ১২ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মীর হোসেন জোমাদ্দার নামে লঞ্চটির একজন কর্মচারী।  বাউফল ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাব্বির আহমেদ বলেন, মোবাইলফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।

আগুনে পুড়ল লঞ্চ 

পটুয়াখালীর বাউফলে ডকইয়ার্ডে মেরামতরত অবস্থায় একটি সিঙ্গেল ডেকার লঞ্চ আগুনে পুড়ে গেছে। 

বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বাণিজ্য বন্দর কালাইয়ার খান ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, এম এল ফোর স্টার নামে একটি সিঙ্গেল ডেকার লঞ্চের মেরামত কাজ চলাকালে ওয়েল্ডিংয়ের ইলেকট্রডস থেকে স্ফুলিংঙ্গ লঞ্চে জমে থাকা ডিজেলের সংস্পর্শে আগুন ধরে যায়। মুহূর্তে তা ইঞ্জিনরুমসহ সমস্ত লঞ্চে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ছুটে আসে, তবে ততক্ষণে পুরো লঞ্চটি পুড়ে ছাই হয়ে যায়।

এতে ১২ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মীর হোসেন জোমাদ্দার নামে লঞ্চটির একজন কর্মচারী। 

বাউফল ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাব্বির আহমেদ বলেন, মোবাইলফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow