জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত

মৌলভীবাজার জেলার জুড়ীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন, প্রভাতফেরি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ শে ফ্রেরুয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক আহ্বায়ক ডাঃ মোস

জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত

মৌলভীবাজার জেলার জুড়ীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন, প্রভাতফেরি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ শে ফ্রেরুয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মৃদুল কান্তি দাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা বিবি কুলসুম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজান আলী, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সমছু মিয়া, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বীরমুক্তিযোদ্ধাগন, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মনিরুল ইসলাম, মৌলভীবাজার মোবাইল:০১৭১৯৫৭৭৬৭৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow