আজই ব্রাজিলের যে রেকর্ড ছোঁয়ার সুযোগ আর্জেন্টিনার

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আরেকটি ইতিহাস ছোঁয়ার হাতছানি আর্জেন্টিনার। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জিতলে ম্যারাডোনা-মেসির দেশ সপ্তমবারের মতো উঠবে বিশ্বকাপের ফাইনালে। সবচেয়ে বেশি ৭ বার ফাইনাল খেলার কীর্তি আছে শুধু পেলে-নেইমারদের দেশ ব্রাজিলের। আর্জেন্টিনার সামনে এখন ব্রাজিলের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ। বেশিবার ফাইনালে ওঠা ও চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডধারী ব্রাজিল এবার কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি। বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ উন্মাদনা টিকে আছে আর্জেন্টিনার জন্য। ব্রাজিল ৭ বার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। অন্যদিকে আর্জেন্টিনা ৬ বার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে। ম্যারাডোনার ১৯৮৬-এর জাদু আর মেসির ২০২২-এর অমরত্ব এখনও ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটেছে। এবার যদি আর্জেন্টিনা ফাইনালে ওঠে, তাহলে তারা ব্রাজিলের সমান ৭ বার ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হলে শিরোপা ধরে রাখার ব্রাজিল আর ইতালির রেকর্ডও ছুঁয়ে ফেলবে। ফাইনালে উঠলে মেসি তার ষষ্ঠ বিশ্বকাপে চতুর্থবার ফাইনাল খেলবেন, যা নিজেরই একটি রেকর্ড। তাই ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার

আজই ব্রাজিলের যে রেকর্ড ছোঁয়ার সুযোগ আর্জেন্টিনার

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আরেকটি ইতিহাস ছোঁয়ার হাতছানি আর্জেন্টিনার। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জিতলে ম্যারাডোনা-মেসির দেশ সপ্তমবারের মতো উঠবে বিশ্বকাপের ফাইনালে।

সবচেয়ে বেশি ৭ বার ফাইনাল খেলার কীর্তি আছে শুধু পেলে-নেইমারদের দেশ ব্রাজিলের। আর্জেন্টিনার সামনে এখন ব্রাজিলের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ।

বেশিবার ফাইনালে ওঠা ও চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডধারী ব্রাজিল এবার কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি। বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ উন্মাদনা টিকে আছে আর্জেন্টিনার জন্য।

ব্রাজিল ৭ বার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। অন্যদিকে আর্জেন্টিনা ৬ বার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে।

ম্যারাডোনার ১৯৮৬-এর জাদু আর মেসির ২০২২-এর অমরত্ব এখনও ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটেছে। এবার যদি আর্জেন্টিনা ফাইনালে ওঠে, তাহলে তারা ব্রাজিলের সমান ৭ বার ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হলে শিরোপা ধরে রাখার ব্রাজিল আর ইতালির রেকর্ডও ছুঁয়ে ফেলবে।

ফাইনালে উঠলে মেসি তার ষষ্ঠ বিশ্বকাপে চতুর্থবার ফাইনাল খেলবেন, যা নিজেরই একটি রেকর্ড। তাই ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুধু সেমিফাইনাল নয়; দলীয় ও ব্যক্তিগত অনেক রেকর্ড ভাঙাগড়ারও মঞ্চ।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow