আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ইসলামের মহান আদর্শ প্রচার, পবিত্র আল কোরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কোরআনের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি করেছে আল ওয়াহদাহ ফাউন্ডেশন। শনিবার (২৫ জুলাই) রাজধানীর পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আযহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানী। এছাড়া ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পবিত্র আল কোরআন মানবজাতির জন্য পরিপূর্ণ জীবনবিধান। ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, ইনসাফ, শান্তি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কোরআনের শিক্ষা অনুসরণের কোনো

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ইসলামের মহান আদর্শ প্রচার, পবিত্র আল কোরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কোরআনের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি করেছে আল ওয়াহদাহ ফাউন্ডেশন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আযহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানী। এছাড়া ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পবিত্র আল কোরআন মানবজাতির জন্য পরিপূর্ণ জীবনবিধান। ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, ইনসাফ, শান্তি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কোরআনের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং কোরআনমুখী সমাজ গঠনের লক্ষ্যে আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে ফ্রি কোরআন বিতরণ, দ্বীনি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

এ সময় আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, ‘সমাজে কোরআনের চর্চা যত বৃদ্ধি পাবে, ততই নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা দূর হবে।’ তিনি নিজে কোরআনের শিক্ষা অনুসরণের পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু কোরআন ফ্রি বিতরণ নয়; বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। কোরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।’

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় আল ওয়াহদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও কোরআনের দাওয়াহ, ইসলামি শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপক পরিসরে পরিচালনায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow