আজকের জোকস: স্বামীর স্বপ্নের রানি কে?

স্বামীর স্বপ্নের রানি কে?স্ত্রী তার স্বামীর ফোন চেক করে এবং কয়েকটি সন্দেহজনক নাম খুঁজে পেল। যেমন-আমার জীবন, আমার পাগলী, আমার স্বপ্নের রানি। স্ত্রী তো রেগে আগুন। প্রথম নাম্বারটিতে ফোন করল। দেখল এটা তার শাশুড়ি। তারপর সে দ্বিতীয় নাম্বারটি কল করল। স্বামীর ছোট বোন জবাব দিল। যখন সে তৃতীয় নামটিতে কল করে দেখল তার নিজের ফোনটিতে রিং হচ্ছে তখন! **** যেমন জামাই তেমনি তার শ্বশুরপাত্র খুবই লোভী। কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না। তাই কায়দা করে শ্বশুরকে বললো—পাত্র: বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রোলে চলে।শ্বশুর অতিব চালাক। তিনি বললেন, ‘বেশ তো একটা খুব ভালো লাইটার দেব।’ **** ব্রিজে হাঁটলেও টোল দিতে হবেআকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন।কুসুম: তখন কী?আকাশ: দু’একটা বল মিস করে ফেলি।কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে।আকাশ: হাঁটতে গেলে কী হয়?কুসুম: তার কাছে টোল দাবি করে! কেএসকে

আজকের জোকস: স্বামীর স্বপ্নের রানি কে?

স্বামীর স্বপ্নের রানি কে?
স্ত্রী তার স্বামীর ফোন চেক করে এবং কয়েকটি সন্দেহজনক নাম খুঁজে পেল। যেমন-আমার জীবন, আমার পাগলী, আমার স্বপ্নের রানি।

স্ত্রী তো রেগে আগুন। প্রথম নাম্বারটিতে ফোন করল। দেখল এটা তার শাশুড়ি। তারপর সে দ্বিতীয় নাম্বারটি কল করল। স্বামীর ছোট বোন জবাব দিল। যখন সে তৃতীয় নামটিতে কল করে দেখল তার নিজের ফোনটিতে রিং হচ্ছে তখন!

****

যেমন জামাই তেমনি তার শ্বশুর
পাত্র খুবই লোভী। কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না। তাই কায়দা করে শ্বশুরকে বললো—
পাত্র: বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রোলে চলে।
শ্বশুর অতিব চালাক। তিনি বললেন, ‘বেশ তো একটা খুব ভালো লাইটার দেব।’

****

ব্রিজে হাঁটলেও টোল দিতে হবে
আকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন।
কুসুম: তখন কী?
আকাশ: দু’একটা বল মিস করে ফেলি।
কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে।
আকাশ: হাঁটতে গেলে কী হয়?
কুসুম: তার কাছে টোল দাবি করে!

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow