আজারবাইজানে ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার ইরানের
আজারবাইজানের দিকে ড্রোন পাঠানোর অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, আজারবাইজানের দিকে কোনো ড্রোন পাঠানো হয়নি। বৃহস্পতিবার (০৫ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে, বিশেষ করে মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আজারবাইজানের দিকে কোনো ধরনের ড্রোন উৎক্ষেপণ করা হয়নি। যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও জানিয়েছে তারা। এর আগে আজারবাইজান অভিযোগ করেছিল যে তাদের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা ইরানের কাছে ব্যাখ্যা চেয়েছে। তবে তেহরান এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (০৫ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন নাখচিভানের বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হেনেছে। এছাড়া আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছাকাছি এলাকায় পড়ে। হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহ
আজারবাইজানের দিকে ড্রোন পাঠানোর অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, আজারবাইজানের দিকে কোনো ড্রোন পাঠানো হয়নি।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে, বিশেষ করে মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আজারবাইজানের দিকে কোনো ধরনের ড্রোন উৎক্ষেপণ করা হয়নি। যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও জানিয়েছে তারা।
এর আগে আজারবাইজান অভিযোগ করেছিল যে তাদের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা ইরানের কাছে ব্যাখ্যা চেয়েছে। তবে তেহরান এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (০৫ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন নাখচিভানের বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হেনেছে। এছাড়া আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছাকাছি এলাকায় পড়ে। হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া এতে বিমানবন্দরে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
আজারবাইজান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ড্রোনগুলো ইরানের ভূখণ্ড থেকে এসেছে। এ ঘটনায় তেহরানের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বাকু। একই সঙ্গে প্রয়োজন হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটি।
আলজাজিরা জানিয়েছে, এ ঘটনার প্রতিবাদে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা দেমিরচিলোকে তলব করা হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত হেনেছে। এ ঘটনায় ইরানের কাছে দ্রুত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
What's Your Reaction?