আজ একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান চলছে। এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল পাকিস্তানকে হেসেখেলেই হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিরতির দিন। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান জাগো নিউজকে এটি নিশ্চিত করেছেন। নাফিস ইকবাল জাগো নিউজকে বলেন, ‘আজ দুই দলের ইফতার একসঙ্গে করার ব্যবস্থা করা হয়েছে।’ সঙ্গে যোগ করেন, ‘এটাতে বাধ্যবাধকতা নেই। যদি কেউ চায় আলাদা বা বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে, পারবেন।’ এর আগে গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার তোপের মুখে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ। এরপর তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে ১৫.১ ওভারেই জয় পায় বাংলাদেশ। এতে করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। সিয়াম সাধনার মাস রমজান চলছে। এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট

আজ একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান চলছে। এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল পাকিস্তানকে হেসেখেলেই হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার বিরতির দিন। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান জাগো নিউজকে এটি নিশ্চিত করেছেন।

নাফিস ইকবাল জাগো নিউজকে বলেন, ‘আজ দুই দলের ইফতার একসঙ্গে করার ব্যবস্থা করা হয়েছে।’ সঙ্গে যোগ করেন, ‘এটাতে বাধ্যবাধকতা নেই। যদি কেউ চায় আলাদা বা বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে, পারবেন।’

এর আগে গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার তোপের মুখে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ। এরপর তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে ১৫.১ ওভারেই জয় পায় বাংলাদেশ। এতে করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

সিয়াম সাধনার মাস রমজান চলছে। এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল পাকিস্তানকে হেসেখেলেই হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার বিরতির দিন। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান জাগো নিউজকে এটি নিশ্চিত করেছেন।

নাফিস ইকবাল জাগো নিউজকে বলেন, ‘আজ দুই দলের ইফতার একসঙ্গে করার ব্যবস্থা করা হয়েছে।’ সঙ্গে যোগ করেন, ‘এটাতে বাধ্যবাধকতা নেই। যদি কেউ চায় আলাদা বা বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে, পারবেন।’

এর আগে গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার তোপের মুখে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ। এরপর তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে ১৫.১ ওভারেই জয় পায় বাংলাদেশ। এতে করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow