আজ থেকে বন্ধ জবি ক্যাম্পাস

ইউজিসি আদেশ মোতাবেক বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। রোববার (৮ মার্চ) উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক ছুটির নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার। নোটিশে আরও বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে ৮ মার্চ ৩৭,০০,০০০০.০৭৮.১৯.০০১.২০২২-৬২ সংখ্যক স্মারকের পত্রের পরিপ্রেক্ষিতে আগামী ৯ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে এবং গত ২১ জানুয়ারির জবি/প্রশা-৩২(১)/২০০৭/৩২৯ সংখ্যক স্মারকমূলে ছুটির নোটিশ বলবৎ থাকবে। টিএইচকিউ/এমআরএম

আজ থেকে বন্ধ জবি ক্যাম্পাস

ইউজিসি আদেশ মোতাবেক বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

রোববার (৮ মার্চ) উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক ছুটির নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার।

নোটিশে আরও বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে ৮ মার্চ ৩৭,০০,০০০০.০৭৮.১৯.০০১.২০২২-৬২ সংখ্যক স্মারকের পত্রের পরিপ্রেক্ষিতে আগামী ৯ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে এবং গত ২১ জানুয়ারির জবি/প্রশা-৩২(১)/২০০৭/৩২৯ সংখ্যক স্মারকমূলে ছুটির নোটিশ বলবৎ থাকবে।

টিএইচকিউ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow