আজ থেকে ৭ দিন মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে এবং মহাসড়কে যানজট কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার (১৬ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়, যা ঈদের আগে ও পরে মিলিয়ে মোট সাত দিন কার্যকর থাকবে। নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের সব মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এর আগে, ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতেও ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট

আজ থেকে ৭ দিন মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে এবং মহাসড়কে যানজট কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

সোমবার (১৬ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়, যা ঈদের আগে ও পরে মিলিয়ে মোট সাত দিন কার্যকর থাকবে।

নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের সব মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতেও ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow