আঞ্চলিক উত্তেজনার মধ্যে বাহরাইনে উপসাগরীয় দেশগুলোর যৌথ সামরিক মহড়া

আঞ্চলিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনী বাহরাইনে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। এ তথ্য জানিয়েছে বাহরাইন ডিফেন্স ফোর্স। খবর আল জাজিরার।  বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দিয়াব বিন সাকর আল-নুয়াইমি বলেন, ২৮ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিতব্য ‘বাহরাইন শিল্ড’ সামরিক মহড়ার উদ্দেশ্য হলো যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি, অপারেশনাল পরিকল্পনার দক্ষতা উন্নয়ন এবং উপসাগরীয় দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা। তিনি বলেন, জিসিসি সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনীর এই অংশগ্রহণ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর প্রতিফলন। আল-নুয়াইমির ভাষ্য অনুযায়ী, এই মহড়া সামরিক সংহতি জোরদারের একটি কৌশলগত ভিত্তি এবং যেকোনো আকস্মিক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ উপায়। তিনি আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সহিংসতা যৌথ প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে বাহরাইনে উপসাগরীয় দেশগুলোর যৌথ সামরিক মহড়া

আঞ্চলিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনী বাহরাইনে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। এ তথ্য জানিয়েছে বাহরাইন ডিফেন্স ফোর্স। খবর আল জাজিরার। 

বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দিয়াব বিন সাকর আল-নুয়াইমি বলেন, ২৮ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিতব্য ‘বাহরাইন শিল্ড’ সামরিক মহড়ার উদ্দেশ্য হলো যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি, অপারেশনাল পরিকল্পনার দক্ষতা উন্নয়ন এবং উপসাগরীয় দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা।

তিনি বলেন, জিসিসি সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনীর এই অংশগ্রহণ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর প্রতিফলন।

আল-নুয়াইমির ভাষ্য অনুযায়ী, এই মহড়া সামরিক সংহতি জোরদারের একটি কৌশলগত ভিত্তি এবং যেকোনো আকস্মিক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ উপায়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সহিংসতা যৌথ প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow