আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ শেষে সাড়ে ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার (৩ মে) দিনগত রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করেন। এরপর দুপুর ১২টা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও প্রতিবাদ জানিয়ে নগরীর শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। পরে জেলা পুলিশ বিভাগের অনুরোধে ৩টা থেকে ঢাকাসহ আন্তঃজেলা বিভিন্ন রোডে বাস চলাচল শুরু হয়। আরও পড়ুনকুমিল্লায় বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও দেশে মেগা প্রকল্পের নামে যেন মেগা ডাকাতি না হয়: সারজিস  নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্র জানায়, রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমি

আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ শেষে সাড়ে ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার (৩ মে) দিনগত রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করেন।

এরপর দুপুর ১২টা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও প্রতিবাদ জানিয়ে নগরীর শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। পরে জেলা পুলিশ বিভাগের অনুরোধে ৩টা থেকে ঢাকাসহ আন্তঃজেলা বিভিন্ন রোডে বাস চলাচল শুরু হয়।

আরও পড়ুন
কুমিল্লায় বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও 
দেশে মেগা প্রকল্পের নামে যেন মেগা ডাকাতি না হয়: সারজিস 

নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্র জানায়, রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। হয়তোবা সে কারণে আটক করা হতে পারে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সামনে দুপুর ১২টা থেকে শতাধিক নেতাকর্মীকে থানায় ঘেরাও করে স্লোগান দিতে দেখা গেছে। এ সময় তারা ‘রেজাউল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙবো, রেজাউল ভাইকে আনবো’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিয়েছিতো রক্ত, আরও দিবো রক্ত’ সহ নানান স্লোগান দিতে দেখা গেছে। এ ঘটনায় থানার ভেতরে ও বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, এক অভিযোগের ভিত্তিতে রেজাউল কাইয়ুমকে বিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তবে ওই অভিযোগ ভিত্তিহীন। পুলিশ জিজ্ঞাবাদ শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ একাধিক পুলিশ কর্মকর্তাকে ফোন ও ক্ষুদেবার্তা পাঠিও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

জাহিদ পাটোয়ারী/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow