মাতুয়াইলে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ‘ওকেতানি’ পদ্ধতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় মাতৃদুগ্ধ ব্যবস্থাপনায় জাপানি উদ্ভাবিত ‘ওকেতানি ব্রেস্ট ম্যাসাজ’ পদ্ধতির ভূমিকা ও এর কার্যকারিতা নিয়ে মাতুয়াইলের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ওকেতানি অ্যাসোসিয়েশন বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনাওে দেশের স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক ডা. মো. আহসানুল হক। সেমিনারে আন্তর্জাতিক মাত্রা যোগ করতে জাইকা, জাপানের পক্ষ থেকে প্রতিনিধি মাসায়ো আওয়ানো, মারি মিয়াহারা এবং জাইকা আঞ্চলিক অফিসের প্রতিনিধি ইউমি ওকাসাকি অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা জানান, ওকেতানি ব্রেস্ট ম্যাসাজ মেথড মূলত জাপানের প্রখ্যাত মিডওয়াইফ সোটোমি ওকেতানি উদ্ভাবিত একটি বিশেষ থেরাপিউটিক পদ্ধতি। স্তন্যদানকারী মায়েদের বিভিন্ন সমস্যা সমাধান এবং স্তনের স্বাভাবিক কার্যকারিতা বৃদ্ধিতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর। এটি সাধারণ কোনো ম্যাসাজ নয়, বরং বৈ

মাতুয়াইলে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ‘ওকেতানি’ পদ্ধতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় মাতৃদুগ্ধ ব্যবস্থাপনায় জাপানি উদ্ভাবিত ‘ওকেতানি ব্রেস্ট ম্যাসাজ’ পদ্ধতির ভূমিকা ও এর কার্যকারিতা নিয়ে মাতুয়াইলের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ওকেতানি অ্যাসোসিয়েশন বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনাওে দেশের স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক ডা. মো. আহসানুল হক। সেমিনারে আন্তর্জাতিক মাত্রা যোগ করতে জাইকা, জাপানের পক্ষ থেকে প্রতিনিধি মাসায়ো আওয়ানো, মারি মিয়াহারা এবং জাইকা আঞ্চলিক অফিসের প্রতিনিধি ইউমি ওকাসাকি অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা জানান, ওকেতানি ব্রেস্ট ম্যাসাজ মেথড মূলত জাপানের প্রখ্যাত মিডওয়াইফ সোটোমি ওকেতানি উদ্ভাবিত একটি বিশেষ থেরাপিউটিক পদ্ধতি। স্তন্যদানকারী মায়েদের বিভিন্ন সমস্যা সমাধান এবং স্তনের স্বাভাবিক কার্যকারিতা বৃদ্ধিতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর। এটি সাধারণ কোনো ম্যাসাজ নয়, বরং বৈজ্ঞানিকভাবে নির্ধারিত ও কোমল হাতের কৌশলের মাধ্যমে স্তনের টিস্যু ও দুধনালির ওপর কাজ করা হয়, যা দুধের প্রবাহ স্বাভাবিক করতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলেন, বিশেষ করে দুধের স্বল্পতা, স্তনে ব্যথা বা ফোলাভাব, দুধনালির প্রতিবন্ধকতা দূরীকরণ এবং ফ্ল্যাট বা ইনভার্টেড নিপলের মতো সমস্যা সমাধানে ওকেতানি পদ্ধতি এক নতুন আশার আলো। 

তবে বক্তারা সতর্ক করে বলেন, এই পদ্ধতি অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফাইড থেরাপিস্টের মাধ্যমে করানো প্রয়োজন; ভুল পদ্ধতিতে ম্যাসাজ করা হলে উপকারের পরিবর্তে অস্বস্তি তৈরি হতে পারে।

সেমিনারে সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। অতিথিরা বাংলাদেশে এই পদ্ধতির বিস্তারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের সামগ্রিক উন্নয়নে এ ধরনের আধুনিক ও বিজ্ঞানসম্মত উদ্যোগের বিকল্প নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow