চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দুই সংগঠনের বিরোধের জেরে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠকে বসে সমঝোতায় পৌঁছান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষের মধ্যে বিকেলে আবারও মতবিনিময়ের কথা রয়েছে। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূতভাবে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করে আসছিল। তবে সম্প্রতি মোটরশ্রমিক ইউনিয়নের একটি পক্ষ শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা আদায় শুরু করলে বিরোধের সৃষ্টি হয়। এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। পরে উভয় পক্ষ আলোচনায় বসে সমঝোতায় পৌঁছালে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত টানতে আবারো বিকেলে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হবে। ফলে শনিবার সকাল থেকে জ
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দুই সংগঠনের বিরোধের জেরে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠকে বসে সমঝোতায় পৌঁছান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষের মধ্যে বিকেলে আবারও মতবিনিময়ের কথা রয়েছে।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূতভাবে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করে আসছিল। তবে সম্প্রতি মোটরশ্রমিক ইউনিয়নের একটি পক্ষ শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা আদায় শুরু করলে বিরোধের সৃষ্টি হয়।
এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। পরে উভয় পক্ষ আলোচনায় বসে সমঝোতায় পৌঁছালে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত টানতে আবারো বিকেলে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হবে। ফলে শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সোহান মাহমুদ/এফএ/এএসএম
What's Your Reaction?