আটক ৫ জনকে পুলিশের কাছ থেকে নিয়ে গেলেন সহযোগীরা

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি এলাকায় লুটপাটের অভিযোগে আটক পাঁচজনকে পুলিশের কাছ থেকে নিয়ে গেছেন তার সহযোগীরা। বুধবার (৬ মে) বিকেলে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে লুটপাটে বাধা দিয়ে পাঁচজনকে আটক করে যাচাই-বাছাই করছিল। এসময় পুলিশ বাড়ির ভেতরে থাকলে আটকরা পালিয়ে যান। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, পুলিশ লুটপাটে বাধা দিয়ে পাঁচজনকে আটক করে। পরে তাদের বন্ধু-বান্ধব, সহযোগীরা একত্রিত হয়ে আটক ব্যক্তিদের নিয়ে যান। তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি। এর আগে মঙ্গলবার (৫ মে) দুপুরে নগরীর মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদক কারবারিদের হামলার শিকার হন র‌্যাব-১১ এর তিনজন সদস্য। তার কয়েক ঘণ্টা আগে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়ে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার যুবদল নেতা শামীম মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান তার সহযোগীরা। মোবা

আটক ৫ জনকে পুলিশের কাছ থেকে নিয়ে গেলেন সহযোগীরা

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি এলাকায় লুটপাটের অভিযোগে আটক পাঁচজনকে পুলিশের কাছ থেকে নিয়ে গেছেন তার সহযোগীরা।

বুধবার (৬ মে) বিকেলে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে লুটপাটে বাধা দিয়ে পাঁচজনকে আটক করে যাচাই-বাছাই করছিল। এসময় পুলিশ বাড়ির ভেতরে থাকলে আটকরা পালিয়ে যান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, পুলিশ লুটপাটে বাধা দিয়ে পাঁচজনকে আটক করে। পরে তাদের বন্ধু-বান্ধব, সহযোগীরা একত্রিত হয়ে আটক ব্যক্তিদের নিয়ে যান। তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি।

এর আগে মঙ্গলবার (৫ মে) দুপুরে নগরীর মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদক কারবারিদের হামলার শিকার হন র‌্যাব-১১ এর তিনজন সদস্য। তার কয়েক ঘণ্টা আগে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়ে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার যুবদল নেতা শামীম মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান তার সহযোগীরা।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow