আট মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। এর আগে জুলাই-জানুয়ারি রাজস্ব ঘাটতি ছিল ৬০ হাকার কোটি টাকার বেশি ছিল। এনবিআরের হালনাগাদ তথ্য সূত্রে জানা গেছে, জুলাই–ফেব্রুয়ারি সময়ে ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকার শুল্ক–কর আদায়ের লক্ষ্য ছিল এনবিআরের। এ সময়ে আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। ঘাটতির পরিমাণ ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। আলোচ্য সময়ে প্রবৃদ্ধি ১২ দশমিক ৩৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, জুলাই–ফেব্রুয়ারি সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর- এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জন হয়নি। তবে এই তিন খাতে যথাক্রমে ৮ দশমিক ৮১ শতাংশ, ১৪ দশমিক ৮৪ শতাংশ ও ১২ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে।৮ মাসে ঘাটতি হয় ৩৩ হাজার ৩৭৩ কোটি টাকা। এ খাতে আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ৫০৯ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৮৫ হাজার ১৩৬ কোটি টাকা। আমদানি শুল্ক খাতে ১৭ হাজার ১৬৬ কোট

আট মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। এর আগে জুলাই-জানুয়ারি রাজস্ব ঘাটতি ছিল ৬০ হাকার কোটি টাকার বেশি ছিল।

এনবিআরের হালনাগাদ তথ্য সূত্রে জানা গেছে, জুলাই–ফেব্রুয়ারি সময়ে ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকার শুল্ক–কর আদায়ের লক্ষ্য ছিল এনবিআরের। এ সময়ে আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। ঘাটতির পরিমাণ ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। আলোচ্য সময়ে প্রবৃদ্ধি ১২ দশমিক ৩৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।

হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, জুলাই–ফেব্রুয়ারি সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর- এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জন হয়নি।

তবে এই তিন খাতে যথাক্রমে ৮ দশমিক ৮১ শতাংশ, ১৪ দশমিক ৮৪ শতাংশ ও ১২ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে।৮ মাসে ঘাটতি হয় ৩৩ হাজার ৩৭৩ কোটি টাকা। এ খাতে আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ৫০৯ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৮৫ হাজার ১৩৬ কোটি টাকা।

আমদানি শুল্ক খাতে ১৭ হাজার ১৬৬ কোটি টাকা ঘাটতি হয়। এ সময় এ খাতে ৮৯ হাজার ৭৮ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৭১ হাজার ৯১২ কোটি টাকা।

গত জুলাই–ফেব্রুয়ারিতে ভ্যাট বা মূসক আদায় হয়েছে ৯৭ হাজার ২৮২ কোটি টাকা। এ সময়ে এ খাতের লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ২১৪ কোটি টাকা।

গত বছরের একই সময়ে আমদানি শুল্ক থেকে ৬৬ হাজার ৮৯ কোটি টাকা, ভ্যাট থেকে ৮৫ হাজার ৭১৯ কোটি টাকা ও আয়কর থেকে ৭৫ হাজার ৫৩৭ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছিল। 

এসএম/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow