আত্মীয়ের বাড়িতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নড়াইলে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে পারিবারিক কলহের জেরে চাঁদনী আক্তার খাদিজা নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী সাকিব শেখকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ মে) রাতে সদর উপজেলার বাহিরগ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার দামোদর মধ্যপাড়ার সাকিব শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, ফুলতলা উপজেলার দামোদর মধ্যপাড়া থেকে গত সোমবার (০৪ মে) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে আত্মীয় নিকমল শেখের বাড়িতে বেড়াতে আসেন সাকিব শেখ, স্ত্রী চাঁদনি আক্তার খাদিজা ও তাদের ৪ বছরের ছেলে। মঙ্গলবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে সাকিব ধারালো বঁটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, স্বামী সাকিব শেখ মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। এর জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত।
তিনি আরও বলেন, সাকিবকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গ

তিনি আরও বলেন, সাকিবকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।